• সিলেট, রাত ২:৪১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃ ত্যু

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃ ত্যু

Manual2 Ad Code

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃ ত্যু

অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে করে ঘুরতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিপুল নামের এক কলেজে শিক্ষার্থী পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গুয়ার হাওরের নামাগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত যুবক রাজশাহীর শাহ মাহধুম থানার মধ্যনদা পাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহী মোহনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

 

Manual7 Ad Code

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মধ্যনগর থেকে জলপাহাড়ী নামের একটি হাউজবোটে করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন একদল শিক্ষার্থী। সকাল সাড়ে ১০ টার দিকে হাওরের লামাগাঁও এলাকায় গোসল করতে নামেন তারা। এসময় আব্দুল মাজেদ পিপুল নামের এক কলেজে শিক্ষার্থী পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের সহযোগিতায় দুপুর সাড়ের ১২ টার দিকে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাজে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Manual8 Ad Code

 

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com