• সিলেট, রাত ৮:০৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সফল থাইরয়েড কর্মশালা ও সিলেট ইএনটি সোসাইটির আত্মপ্রকাশ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
সিলেটে সফল থাইরয়েড কর্মশালা ও সিলেট ইএনটি সোসাইটির আত্মপ্রকাশ

Manual3 Ad Code

সিলেটে সফল থাইরয়েড কর্মশালা ও সিলেট ইএনটি সোসাইটির আত্মপ্রকাশ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক-কান-গলা (ENT) বিভাগ কর্তৃক আয়োজিত একটি অত্যন্ত সুন্দর, জ্ঞানসমৃদ্ধ “Comprehensive Thyroid Diseases Workshop. From Diagnosis to Management” সিলেট নগরীর গ্র‍্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

 

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ কামাল এবং সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী এর নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায়, ডা. মো. আব্দুল হাফিজ শাফী এর সঞ্চালনায় কর্মশালাটি অত্যন্ত সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্যানেল মডারেটর ডা. মো. মেশকাত রায়হান ও ডা. আমজাদ হোসেন এর সুন্দর পরিচালনায় প্যানেল আলোচনা ছিল অত্যন্ত প্রাণবন্ত, শিক্ষণীয় ও সমৃদ্ধ।

 

Manual5 Ad Code

এই আয়োজনের সব এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে ‘সিলেট ইএনটি সোসাইটি’ গঠিত হয়। এটি সিলেটের ENT বিশেষজ্ঞদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, জ্ঞান বিনিময় ও পেশাগত উৎকর্ষের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সিলেট ইএনটি সোসাইটির সভাপতি. অধ্যাপক ডা. মো. মাশুকুর রহমান চৌধুরী। সহ-সভাপতি. অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ কামাল। কোষাধ্যক্ষ. সহযোগী অধ্যাপক ডা. মোফাক্কারুল ইসলাম। সাধারণ সম্পাদক. সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী। সাংগঠনিক সম্পাদক. সহযোগী অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম রানা। সদস্য. অধ্যাপক ডা. ইমাদ হোসেন চৌধুরী।, সহযোগী অধ্যাপক ডা. মুখলেছুর রহমান শামীম, ডা. মো. আখতার-উজ-জামান আকন্দ,সহযোগী অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আব্বাসী।

Manual1 Ad Code

উপদেষ্টা অধ্যাপক ডা. হারুনুর রশীদ, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দীন,অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, ডা. মো. এনামুল হক, সহযোগী অধ্যাপক ডা. ঋতুরাজ দেব, সহযোগী অধ্যাপক ডা. এম. এ. কাইয়ূম আনছারী।

 

একটি সফল বৈজ্ঞানিক কর্মশালা থেকে একটি ঐক্যবদ্ধ ENT সোসাইটির যাত্রা সিলেটের ENT চিকিৎসাবিজ্ঞানে এটি নি.সন্দেহে একটি নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো।

Manual6 Ad Code

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com