• সিলেট, রাত ১২:৩০, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাতেমার বসতঘরে যা পেল সিলেট র‍্যাব

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
ফাতেমার বসতঘরে যা পেল সিলেট র‍্যাব

Manual1 Ad Code

ফাতেমার বসতঘরে যা পেল সিলেট র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে চালিয়ে ১ জনকে আটক করেছে। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃত ব্যক্তি ফাতেমা বেগম (২৫)। তিনি মাধবপুর থানার রসুলপুর এলাকার আবুল কাশেমের মেয়ে ও বাবুল মিয়ার স্ত্রী।

 

Manual1 Ad Code

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে আটক ব্যক্তির বসতঘরের খাটের নিচে রাখা দুইটি পাটের বস্তার ভেতর থেকে ৩৬১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তিকে ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual1 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com