• সিলেট, রাত ৮:১৮, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মহিলাসহ ৪ জনকে ধরল র‌্যাব

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬
সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মহিলাসহ ৪ জনকে ধরল র‌্যাব

Manual4 Ad Code

সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মহিলাসহ ৪ জনকে ধরল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর একটি আভিযানিক দলের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে দুইজন মহিলাসহ ৪জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯৮ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গাছতলা ঘাটের মৃত লাল মিয়ার ছেলে মো. রতন মিয়া (৫৫), একই থানার লক্ষীপুর এলাকার মৃত মো. রউফ মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া (৪০), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার পশ্চিম লালপুর এলাকার মৃত মোকলেছ উদ্দিন ভূইয়ার স্ত্রী সেলিনা আক্তার (৫০) এবং মনোহরপুর এলাকার মো. সাইফুল ইসলামের স্ত্রী লাকি আক্তার (৩১)।

 

Manual8 Ad Code

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন চুন্টানগর হাটি সাকিনস্থ সরাইল টু অরুয়াইল পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এই চেকপোস্ট পরিচালনাকালে একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা সিগন্যাল দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে নেমে মহিলা ৪ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৯৮ বোতল ইসকফ সিরাপসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com