• সিলেট, রাত ৯:৩০, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কোনোভাবেই কাউকে নি পী ড়ি ত হতে দেব না: সিসিক প্রশাসক

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬
কোনোভাবেই কাউকে নি পী ড়ি ত হতে দেব না: সিসিক প্রশাসক

Manual5 Ad Code

কোনোভাবেই কাউকে নি পী ড়ি ত হতে দেব না: সিসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে—কোনোভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না।’

Geographic Reference

Manual5 Ad Code

সিলেটে শ্রীশ্রী বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

শুক্রবার (২৮ আগস্ট) সিলেটের ইসকন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের অধিকার রয়েছে। সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা নির্মাণেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ইসকনের সদস্যদের নিয়ে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হবে না। সিলেটের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

সভাপতির বক্তব্যে শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। শ্রীশ্রী বলরাম জয়ন্তীর শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

এ সময় ইসকন বাংলাদেশের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস, ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের বিভাগীয় সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারীসহ ইসকন বাংলাদেশের ও সিলেটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শুরু হয় উৎসবের বিভিন্ন আয়োজন। শ্রীশ্রী বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় গৌর আরতি। এরপর রাত সাড়ে ৯টায় পরিবেশিত হয় মণিপুরি রাসনৃত্য।
রাত ১২টায় অনুষ্ঠিত হবে লীলা-কীর্তন। এতে পরিবেশনা করবে বালাগঞ্জের শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দর সম্প্রদায়। সার্বিক লীলা-কীর্তন পরিবেশন করবেন রতিশ দাস।

 

ধর্মীয় আলোচনা, কীর্তন, গৌর আরতি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী পর্ব।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com