• সিলেট, রাত ৯:২১, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের হিলালের নতুন ঠিকানা বসুন্ধরা কিংস

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
সিলেটের হিলালের নতুন ঠিকানা বসুন্ধরা কিংস

Manual8 Ad Code

সিলেটের হিলালের নতুন ঠিকানা বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

সিলেটের বিভিন্ন মাঠে একের পর এক দুর্দান্ত সেভ। কখনো একা দলকে বাঁচিয়েছেন, কখনো গোলপোস্টের নিচে হয়ে উঠেছেন ম্যাচের নায়ক।

 

সেই মুহূর্তগুলোই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ‘খেপের’ মাঠের পরিচিত মুখ গোলরক্ষক হিলাল আহমেদের এবার ঠিকানা দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস।

 

Manual7 Ad Code

২৪ বছর বয়সী এই গোলরক্ষক নতুন মৌসুমে নাম লিখিয়েছেন কিংসে। ‘খেপের’ ফুটবল থেকে এবার পেশাদার ফুটবলের বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ হিলালের সামনে।

 

 

ঢাকার ফুটবলেও অবশ্য নতুন নন তিনি। তৃতীয় বিভাগ লিগ দিয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, সিনিয়র ডিভিশন পেরিয়ে খেলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগেও (বিসিএল)। বিসিএলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে খেলেছেন এই গোলরক্ষক।

 

তবে গত কয়েক বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন মাঠে ‘খেপের’ ফুটবলে তার দুর্দান্ত পারফরম্যান্সই এনে দেয় আলাদা পরিচিতি। ফেসবুকে ছড়িয়ে পড়া তার একের পর এক সেভ নজর কাড়ে ফুটবলপ্রেমীদের। এবার সেই পরিচিতি কাজে লাগিয়ে দেশের শীর্ষ ক্লাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান হিলাল।

 

 

বসুন্ধরা কিংসে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই গোলরক্ষক। হিলাল বলেন, ‘আমি খুবই খুশি এবং গর্বিত বসুন্ধরা কিংসে সুযোগ পেয়ে।

 

 

নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশের সেরা ক্লাবে খেলব। খালেদ স্যারের (খালেদ আহমেদ) কারণে কিংসে যোগ দিতে পেরেছি। আশা করি, ভালো কিছু হবে।’

 

Manual7 Ad Code

‘খেপের’ মাঠের সেই পরিচিত গোলরক্ষক এখন দেশের শীর্ষ ক্লাবের জার্সিতে। হিলালের জন্য সামনে তাই নতুন গল্প লেখার অপেক্ষা।

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com