• সিলেট, রাত ২:৩৯, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে বৃদ্ধ হ ত্যা, র‍্যাবের হাতে আরেকজন গ্রে ফ তা র

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
সুনামগঞ্জে বৃদ্ধ হ ত্যা, র‍্যাবের হাতে আরেকজন গ্রে ফ তা র

Manual4 Ad Code

সুনামগঞ্জে বৃদ্ধ হ ত্যা, র‍্যাবের হাতে আরেকজন গ্রে ফ তা র

নিউজ ডেস্ক

Manual8 Ad Code

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব ৯ ও র‍্যাব ১৪) অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে কুমিল্লার কোতোয়ালী মডেল থানার বাজগড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual3 Ad Code

 

গ্রেফতারকৃত ব্যক্তি জিয়াউর রহমান (৩২)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাবিবনগর এলাকার মৃত চান মিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ আগস্ট (শুক্রবার) রাতে নিজ বাড়িতে বৃদ্ধ মোহাম্মদ আলী (৭৫) হত্যার ঘটনায় এজাহারনামীয় ৪নং পলাতক আসামী জিয়াউর। তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা রয়েছে (মামলা নং-২৪, তারিখ- ১৬/০৮/২০২৬ খ্রি, ধারা- ৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে)।

Manual8 Ad Code

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com