• সিলেট, রাত ১০:১১, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬
সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ

Manual1 Ad Code

সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

ঢাকায় গ্রেপ্তার হওয়া বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বিয়ানীবাজার থানাপুলিশের একটি একটি দল।

 

রবিবার (৩০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

 

এর আগে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটেরা থানাপুলিশ। পল্লব এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন।

 

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

 

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সিলেটভিউকে জানান, তারা তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। কখন পৌঁছাবেন বা আদালতে কবে তোলা হতে পারে- সে সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেন নি তিনি।

 

তবে ধারনা করা হচ্ছে, সোমবার তাকে আদালতে তোলা হতে পারে।

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com