• সিলেট, রাত ১০:১৫, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রহমত আলীর লাখ লাখ টাকার পণ্য কেন পুলিশের কব্জায়

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬
সিলেটে রহমত আলীর লাখ লাখ টাকার পণ্য কেন পুলিশের কব্জায়

Manual5 Ad Code

সিলেটে রহমত আলীর লাখ লাখ টাকার পণ্য কেন পুলিশের কব্জায়

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান আটক করে মহানগর পুলিশ।

 

শনিবার (২৯ আগস্ট) দুপুর পৌণে ১২টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট থানার মোহাম্মদপুর এলাকার মো. হাছন আলীর ছেলে রহমত আলী (২৯)।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) দুপুর পৌণে ১২টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারস্থ ন্যাশনাল টি গার্ডেনের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেটে আগত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩) রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই ও তল্লাশী করা হয়।

 

 

তল্লাশীকালে গাড়ির ভেতরে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অবৈধ ৮০ কার্টুন বিস্কুট, ৮ কার্টুন ভারতীয় অবৈধ রেড বুল এনার্জি ড্রিংকস, ১৩ কার্টুন স্নেকসি চকলেট, ৮ বক্স ভারতীয় অবৈধ কিটক্যাট চকলেট, ৬ বক্স ভারতীয় অবৈধ ডার্ক চকলেট উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২৮ লাখ ৭৯ হাজার ৪০ চল্লিশ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৭, তারিখ-২৯/০৮/২০২৬খ্রি. ধারা- The special power Act 1974, section 25B(1)(b) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com