• সিলেট, রাত ১০:০৪, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬
মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন। এতে সভাপতিত্ব করেন জুঁই প্রকাশ-এর  কর্ণধার কবি, লেখক, সম্পাদক আজিজ ইবনে গণি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আসগর আকাশ, ব্যবস্থাপক, অহিদাবাদ চা বাগান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট জেলা থেকে আগত কবি, গীতিকার ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুহেনা আক্তার হেনা, কবি ফয়সল আহমদ ফয়েজ, কবি সাবিয়া ফয়েজ, সাংবাদিক আজিজুর রহমান জয়নাল, কবি বিধু চন্দ্র দেবনাথ, কবি কবির আল মাহমুদ, আবৃত্তিশিল্পী হামিদা বেগম ঝুমা, সংগঠক ও সমাজকর্মী শাহাব উদ্দিন, কবি ও  শিক্ষক লুৎফুল হক চৌধুরী, ব্যবসায়ী আলী আহমদ প্রমুখ। আরও যারা উপস্থিত ছিলেন মিশু আক্তার, সালেহা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে কবি সাহিত্যিক সকলেই কবিতা পাঠ এবং বক্তব্য প্রদান করেন। চা বাগানের অনুভূতি প্রকাশ করেন।

দুপুর বারোটায় অহিদাবাদ চা বাগানে পৌছে প্রথমে ঘুরাঘুরি, ছবি তোলা, খাসিয়া পুঞ্জিতে খাসিয়াদের সাথে মত বিনিময় এবং তাদের কাছ থেকে স্মৃতি হিসেবে বা শখে অনেকে পান ক্রয় করেন। দুটোর দিকে অনুষ্ঠান স্থলে যাওয়া হয় এবং বাগান কর্তৃপক্ষের সৌজন্যে আপ্যায়ন করা হয়। তারপরই সাহিত্য আড্ডা শুরু হয়।

Manual1 Ad Code

জমজমাট এ সাহিত্য আড্ডায় গান পরিবেশন করেন কবি আজিজ ইবনে গণি, কবি কবির আল মাহমুদ এবং কবি আতাউর রহমান নোমান-এর সুযোগ্য পুত্র রেদওয়ান মোহাম্মদ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের এক পর্যায়ে কবিদের জুঁই প্রকাশ এর পক্ষ থেকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘সম্মাননা ক্রেস্ট ও ‘সম্মাননা সনদ’ প্রদান করা হয়। অনুষ্ঠানের আরো একটি বিশেষ আকর্ষণ ছিল জুঁই প্রকাশ-এর দুটো বই এবং একটি পত্রিকার মোড়ক উন্মোচন। বই দুটো হচ্ছে ‘অদেখা অনুভব ‘ ও ‘আমার যতো স্টেটাস ৩য় খণ্ড এবং ‘আনিকা এন্ড শোকরিয়া’ পত্রিকা। বই এবং পত্রিকা আজিজ ইবনে গণি সম্পাদিত ও রচিত। বই নিয়ে আলোচনা করেন কবি বিমল কর।

প্রধান অতিথি আসগর আলী আকাশ তার বক্তব্যে বলেন, মোবাইল ভাইরাসের এ সময়ে এরকম সাহিত্য আড্ডা খুবই দরকার। আমাদের ছোট্ট সোনামনিদের মোবাইল থেকে নিস্কৃতি দিতে তাদের হাতে মোবাইল নয়, বই তুলে দিতে হবে।

Manual4 Ad Code

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন যথাক্রমে কবি আতাউর রহমান নোমান ও আবৃত্তিশিল্পী হামিদা বেগম ঝুমা। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোর আন থেকে কালামে পাক তেলাওয়াত করেন কবি আবুল কাশেম।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com