• সিলেট, সন্ধ্যা ৭:০৮, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অভিযোগ ছাড়াই মা-মেয়ের লা শ হস্তান্তর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬
সিলেটে অভিযোগ ছাড়াই মা-মেয়ের লা শ হস্তান্তর

Manual5 Ad Code

সিলেটে অভিযোগ ছাড়াই মা-মেয়ের লা শ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেটের জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি বলেও জানা গেছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

রবিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দুইজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে নিজ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় চম্পা রাণী দাশ (৩৫) এবং তার মেয়ে হৃদি রাণী দাশের (৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। পরদিন রবিবার (৬ সেপ্টেম্বর) ময়নাতদন্তের পর বিকেল আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

নিহত চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। নিহত হৃদি রাণী দাশ হলেন রতন ও চম্পা দম্পতির সন্তান। নিহত চম্পা গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com