• সিলেট, সকাল ৯:১১, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

Manual3 Ad Code

কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
অনলাইন ডেস্ক

 

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন।

মঙ্গলবার পরিদর্শনকালে তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Manual1 Ad Code

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

এতে বলা হয়েছে, একই দিনে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন স্বল্পতা নিরসনের লক্ষ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন।

Manual5 Ad Code

এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।’

বিডি-প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com