• সিলেট, বিকাল ৪:৪৪, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬
জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা

Manual1 Ad Code

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে জরুরি সভার আয়োজন করা হয়।

 

Manual3 Ad Code

জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান আহমদের পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. আমিনুল ইসলাম, মো. কামাল উদ্দিন, জাকওয়ান আহমদ, মো. হালিম, মো. জুবায়ের, আলী আহমদ, মো. ময়নুল হক ইমন, ইকবাল হোসেন, লায়েক, মো. নুর উদ্দিন, মাহমুদ হোসাইন, মো. সাহেল আহমদ, মো. আব্দুল মালিক, মানিক আহমদ, মো. জহির উদ্দিন, মো. আজিজুর রহমান, মুর্শেদ আহমদ, সুয়েব আহমদ সৌরভ, ইয়াসিন আহমদ, জসিম, রুবেল আহমদ ও আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Manual7 Ad Code

 

সভাপতির বক্তব্যে লিটন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে দেশে-বিদেশে এখনও নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা থেমে নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাঁরা রাজপথে নেমে জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি, তাঁদের ত্যাগকে প্রশ্নবিদ্ধ করা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-বিভেদ নয়, ঐক্যই জুলাইয়ের প্রধান শক্তি। অপপ্রচার নয়, সত্য ও ন্যায়ই হবে আমাদের পথচলার ভিত্তি। গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

 

সভা থেকে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com