কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটেরে কোম্পানীগঞ্জে সীরাত প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী ও রাসুল (স:) এর সুন্নাহ আমাদের করণীয় র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আল-ফুরক্বান ছাত্র সংসদরে আয়োজনে পাড়ুয়া ফুরক্বানয়িা হাফজিয়িা মাদ্রাসা হলরুমে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠতি হয়।
এর আগে নাতে রাসূল (সঃ), ক্বিরাত, বক্তব্য, কবিতা ও হাদিস বিষয়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরিা।
পাড়ুয়া ফুরক্বানয়িা হাফজিয়িা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ফখরুল ইসলাম মাসরূরের সভাপতিত্বে ও শিক্ষাসচিব আব্দুল ওয়াদুদ মওদুদের সঞ্চালনায় বক্তব্য রাখনে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পাড়ুয়া মাঝপাড়া জামে মসজিদের ইমাম হা. জামাল উদ্দীন, জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতী মুহিবুর রহমান নূরী, আঞ্জব কোম্পানি মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতী গাজী মাসুদুর রহমান খাঁন, জামিয়া আব্দুল মতিন মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মুফতী রুহুল আমিন সিরাজী, কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার সভাপতি এখলাছ আহমদে, পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদের ইমাম মাও. ইলিয়াছুর রহমান জাহিদী, ভোলাগঞ্জ উজানপাড়া জাম মসজিদের ইমাম ও খতীব মাও. আব্দুর রহিম।
আরো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার র্অথ সম্পাদক মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, আল-ফুরক্বান ছাত্র সংসদের অর্থ সম্পাদক মামুন চৌধুরী, সদস্য মাহফুজ আহমদ প্রমুখ।