• সিলেট, বিকাল ৩:০৭, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বে প রো য়া স্লিপার কোচ, ফের জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬
সিলেটে বে প রো য়া স্লিপার কোচ, ফের জরিমানা

Manual3 Ad Code

সিলেটে বে প রো য়া স্লিপার কোচ, ফের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

 

বারবার জরিমানা সত্ত্বেও বেপরোয়া সিলেট রুটে চলাচলকারী স্লিপার কোচ মালিক-চালকরা। সতর্ক বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা চলছেন নিজেদের মতো। এতে ঝুঁকিতে সাধারণ যাত্রীরা। আবারও ৩টি স্লিপার কোচ কর্তৃপক্ষকে প্রায় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

 

Manual4 Ad Code

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত সুনামগঞ্জের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করা হয়।

 

অভিযানকালে অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনার দায়ে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০, শ্যামলি পরিবহনের মালিককে ৩০ ও ইম্পেরিয়েল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

 

এর আগে সিলেটের কদমতলী এবং সুনামগঞ্জের এই বাসস্ট্যান্ডে এই তিনটি প্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্কও করেছিল প্রশাসন। তবে এসব বাসের মালিকপক্ষ বেপরোয়া। তারা কোনো কথাই শুনছেন না।

মানচিত্র ডাউনলোড করুন

 

এ প্রসঙ্গে মল্লিকপুর এলাকার এক পরিবহন শ্রমিক নেতা নাম প্রকাশ করার শর্তে বলেন, ইতা জরিমানা করিয়া বন্ধ করা সম্ভব অইতোনায়। লুকোচুরি খেলা চলতেউ থাকবো। ই জাতীয় বাসগুলো রাস্তা থাকি স্থায়ীভাবে তুলি দিওয়া জরুরী।

 

উল্লেখ্য, অনুমোদনহীন এসব স্লিপার কোচে ছোটোখাটো দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানীর ঝুঁকি আছে। সম্প্রতি সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাঁপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনা ঘটেছিল। নিহতদের অধিকাংশই ছিলেন বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের যাত্রী।

এরপর থেকে প্রশাসন এ ব্যাপারে সক্রিয় হয় এবং এ নিয়ে অন্তত তিনবার বাসগুলোকে জরিমানা করা হল।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com