• সিলেট, রাত ১১:১৯, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চিকিৎসকদের সুরক্ষায় ড্যাবের ‘র‍্যাপিড ডক্টরস্ সাপোর্ট ফোর্স’

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
সিলেটে চিকিৎসকদের সুরক্ষায় ড্যাবের ‘র‍্যাপিড ডক্টরস্ সাপোর্ট ফোর্স’

Manual7 Ad Code

সিলেটে চিকিৎসকদের সুরক্ষায় ড্যাবের ‘র‍্যাপিড ডক্টরস্ সাপোর্ট ফোর্স’

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট জেলার চিকিৎসকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতকরণ ও জরুরি প্রয়োজনে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির পক্ষ থেকে সিলেট জেলার চিকিৎসকদের সর্বাত্মক সহায়তার উদ্দেশ্যে গঠন করা হয়েছে র‍্যাপিড ডক্টরস্ সাপোর্ট ফোর্স।

 

Manual2 Ad Code

সোমবার (১৪ সেপ্টেম্বর) ড্যাব সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম সাক্ষরিত এক চিঠিতে র‍্যাপিড ডক্টরস্ সাপোর্ট ফোর্স-এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

ড্যাব সিলেটের দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম জানান, চিকিৎসকদের পাশে থেকে দ্রুত ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা দৃঢ় আশাবাদী, সিলেট জেলার সম্মানিত সকল চিকিৎসকের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

‘র‍্যাপিড ডক্টরস্ সাপোর্ট ফোর্স’-এর ২২ সদস্যের টিম-

ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ডা. সালেহ আহমেদ তাহলিল, ডা. নুরুল হাসান সিদ্দিকী, ডা. আহমেদ নাফি, ডা. ফাহমিদুর রহমান, ডা. আব্দুল গাফ্ফার খান, ডা. রাফি আহমেদ চৌধুরী, ডা. আজহারুল ইসলাম রানা, ডা. বজলুর রহমান রিহান, ডা. রায়হান আহমদ, ডা. রুসলান ইসলাম, ডা. সাউদ আল হোসেন দ্বীপ, ডা. সৈয়দ হাফিজুর রহমান, ডা. মেহেদি হাসান অনিক, ডা. আশফাক আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. এহসানুল হক মারুফ, ডা. সুলতান এম আজওয়াদ কাইয়ুম, ডা. ইফজালুর রহমান সায়েম, ডা. সাব্বির আহমদ শুভ, ডা. তুহিন আহমদ ও ডা. আব্দুল্লাহ আল মামুন।

Manual7 Ad Code

 

জরুরি প্রয়োজনে চিকিৎসকদের জন্য উপজেলাভিত্তিক যোগাযোগের তালিকা:

সিলেট সদরে ডা. সাউদ আল হোসেন দ্বীপ (01715-141916) ও ডা. বজলুর রহমান রিহান (01781-336639); দক্ষিণ সুরমায় ডা. রুসলান ইসলাম (01719-028027); ফেঞ্চুগঞ্জে ডা. আফতাব উদ্দিন চৌধুরী (01644-156967); বালাগঞ্জে ডা. ইফজালুর রহমান সায়েম (01717-244833); ওসমানীনগরে ডা. মেহেদি হাসান অনিক (01712-392281); বিশ্বনাথে ডা. সুলতান এম আজওয়াদ কাইয়ুম (01740-930282); গোলাপগঞ্জে ডা. রাফি আহমেদ চৌধুরী (01747-147970); বিয়ানীবাজারে ডা. আজহারুল ইসলাম রানা (01722-110523); জৈন্তাপুরে ডা. আশফাক আহমেদ (01737-479939); কোম্পানীগঞ্জে ডা. সাব্বির আহমদ শুভ (01761-216626); গোয়াইনঘাটে ডা. আব্দুল্লাহ আল মামুন (01790-769032); জকিগঞ্জে ডা. তুহিন আহমদ (01763-178953) এবং কানাইঘাটে ডা. এহসানুল হক মারুফ (01845-379733)।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com