• সিলেট, সন্ধ্যা ৭:৩৭, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে জ ব্দ হল বিপুল পরিমাণ বুঙ্গার মালামাল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেট সীমান্তে জ ব্দ হল বিপুল পরিমাণ বুঙ্গার মালামাল

Manual1 Ad Code

সিলেট সীমান্তে জ ব্দ হল বিপুল পরিমাণ বুঙ্গার মালামাল

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

 

বিজিবি জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগে অভিযান পরিচালনা করে ৪৮-বিজিবি। অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

 

এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করে বিজিবি। জব্দ করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Manual7 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com