• সিলেট, রাত ১১:১৯, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে দুইপক্ষের সং*ঘ*র্ষে প্রাণ গেল কৃষকের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
হবিগঞ্জে দুইপক্ষের সং*ঘ*র্ষে প্রাণ গেল কৃষকের

Manual6 Ad Code

হবিগঞ্জে দুইপক্ষের সং*ঘ*র্ষে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

Manual2 Ad Code

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাঁদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

Manual7 Ad Code

সংঘর্ষে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া আহত হন। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Manual7 Ad Code

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com