• সিলেট, রাত ৮:১৯, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

Manual7 Ad Code

সংগৃহীত ছবি

 

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক

 

 

Manual8 Ad Code

নতুন বছর শুরু হতে এখনো তিন মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন।

Manual8 Ad Code

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা।

Manual2 Ad Code

তবে চাঁদ দেখা না গেলে এক দিন পিছিয়ে যেতে পারে রমজান শুরুর তারিখ। ইসলামি ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখের সঙ্গে চূড়ান্ত তারিখের পার্থক্য হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ইসলামি বছর সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় প্রতি বছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে আসে। এভাবে প্রায় ৩৩ বছরের মধ্যে বছরের সব ঋতুতেই রমজান পালনের সুযোগ পান মুসলমানরা।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১০ মার্চ, বুধবার। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Manual7 Ad Code

পবিত্র রমজান ইসলামি ক্যালেন্ডারের নবম মাস। মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম পবিত্র সময়। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।

রমজানজুড়ে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: গালফ নিউজ

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com