• সিলেট, রাত ৯:৫৩, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার সিলেটের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
বুধবার সিলেটের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Manual5 Ad Code

বুধবার সিলেটের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এবং বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেট এর আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেট থেকে জানানো হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের লাইন বন্ধ থাকবে। এই লাইনের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত সংশ্লিষ্ট এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে। যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com