• সিলেট, রাত ৮:২১, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩ যুবকের কাছে যা পেল পুলিশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেটে ৩ যুবকের কাছে যা পেল পুলিশ

Manual4 Ad Code

সিলেটে ৩ যুবকের কাছে যা পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা এই তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

 

আটককৃতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং থানার দক্ষিণ সাংগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে কামরুল হাসান (২৮), হবিগঞ্জ সদর থানার নয়াহাটি (ভাসমান) এলাকার রঞ্জিত সরকারের ছেলে অপু সরকার (২২) ও বানিয়াচং থানার দক্ষিণ সাংগর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে মো. তারেক (১৮)।

 

পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌণে ১২ টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ মহানগরীর আম্বরখানা পয়েন্টে তল্লাশি চৌকি বসা। এ সময় একটি নীল-হলুদ রঙের ‘EICHER’ পিকআপকে (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২২-২১৩৫) থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১১৬টি Luminous ব্রান্ডের ইনভার্টার (আইপিএস), বেশ কিছু VOLVO ব্যাটারী এবং বিভিন্ন নামীদামি কোম্পানির ব্যবহৃত পুরাতন ব্যাটারী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ ১১ হাজার টাকা।

 

Manual4 Ad Code

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১) (বি) এবং ২৫ডি ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com