• সিলেট, রাত ৯:১৪, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: স্পিকার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: স্পিকার

Manual7 Ad Code

মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: স্পিকার
অনলাইন ডেস্ক

 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ইউরোপের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য হচ্ছে ফ্রান্স। ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।

Manual5 Ad Code

আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্পিকার এসব কথা বলেন।

Manual1 Ad Code

স্পিকার বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছিল। এদেশের জনগণ গণতন্ত্র প্রিয়। তারা কখনো স্বৈরাচারি শাসনের কাছে নিজেদের বশ্যতা স্বীকার করেনি।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা সমুন্নত রেখেছে। স্পিকার এসময় মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর ভূমিকার প্রশংসা করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

প্রতিনিধিদল সাক্ষাৎকালে ফ্রান্স-বাংলাদেশের সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার, অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান ও খননের ওপর গুরুত্ব আরোপ করেন।

ফ্রান্সের সংসদীয় প্রতিনিধিদল সিনেটের পক্ষ থেকে এসময় স্পিকারসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানে ফ্রান্সের সংদীয় প্রতিনিধিদলের সদস্য, ফরাসি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com