• সিলেট, সকাল ৮:৩২, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে : বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে : বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

ছবি : জাতীয় সংসদ অধিবেশন। ইনসেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

 

২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

 

২০২৪-২৫ অর্থবছরে দেশে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual7 Ad Code

তিনি জানান, ওই অর্থবছরে বাংলাদেশ থেকে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি এবং এর বিপরীতে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির (মহিলা আসন-১০) এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী লিখিত জবাবে জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করা হয়েছে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি এবং একক পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।

Manual2 Ad Code

রপ্তানি ঘাটতি সমন্বয় ও নতুন বাজার তৈরিতে সরকারের পদক্ষেপ ও অগ্রগতি:

তৈরি পোশাকের বাইরে নতুন খাতকে সুবিধা প্রদান : রপ্তানি আয়ের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে অর্জিত হওয়ায় একক নির্ভরতা কমাতে তৈরি পোশাকের মতো সুবিধা অন্য খাতগুলোতেও সম্প্রসারণ করা হচ্ছে।

১৮ খাতের আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিনিময়ে বন্ডেড সুবিধা দিয়ে এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছে। ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’র আদলে জেলাভিত্তিক রপ্তানি ত্বরান্বিত করতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ৬৮টি জেলা থেকে ৬৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে।

এলডিসি গ্র্যাজুয়েশন ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তা মোকাবিলায় ইতোমধ্যে জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আরসিইপি, ইউএই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে।

আন্তর্জাতিক মেলা ও সোর্সিং এক্সপো : ইপিবি ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজনের পাশাপাশি ৪৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আট সেমিনার পরিচালনা করছে। ঐতিহ্যবাহী গন্তব্যের বাইরে ব্রাজিল, মধ্যপ্রাচ্য, ইউরোপের নতুন দেশ, সিআইএস ও আফ্রিকায় বাণিজ্যিক মিশন পাঠানো হচ্ছে।

অর্থায়ন ও প্রণোদনা : বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী শিল্প খাতে স্বল্প সুদে প্রি-শিপমেন্ট লোন সহায়তায় ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে।

বর্ষপণ্য ঘোষণা : কাগজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’ খাতকে ২০২৬ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com