• সিলেট, রাত ৯:২১, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
হবিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

Manual1 Ad Code

হবিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসার পথে বানিয়াচংয়ের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রাবণ সরকার (১৫) বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছেলে। সে বানিয়াচং নতুন বাজারের একটি সেলুনে কাজ করত বলে জানা গেছে।

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ সরকারসহ তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসছিল। মোটরসাইকেলটি পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শ্রাবণ সরকার ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, দুর্ঘটনাকবলিত বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com