• সিলেট, রাত ৮:৫০, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
সম্পদের চেয়ে সম্পর্ক দামি

Manual5 Ad Code

প্রতীকী ছবি

 

ইসলামী অর্থনীতি
সম্পদের চেয়ে সম্পর্ক দামি

 

মুফতি সাঈদ আহমাদ

Manual2 Ad Code

 

 

মহান আল্লাহ সুরা আনফালের প্রথম আয়াতে ইরশাদ করেন, ‘(হে নবী!) মানুষ তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, যুদ্ধলব্ধ সম্পদের (সম্পর্কে সিদ্ধান্ত দান) এখতিয়ার আল্লাহ ও রাসুলের।

সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও। এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও।’ (সুরা : আনফাল, আয়াত : ১)

এই আয়াতের বিশেষ সৌন্দর্য হলো—প্রশ্ন ছিল আনফাল (সম্পদ) নিয়ে, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন (তোমাদের পারস্পরিক সম্পর্ক) ঠিক করো।

মানুষের সবচেয়ে বড় সম্পদ কী?

আজকের পৃথিবী মানুষকে শেখায় আরো টাকা জমাও।

আরো সম্পদ বাড়াও; কিন্তু ইসলাম বলে সম্পর্ক বাঁচাও। আত্মীয়তার বন্ধন রক্ষা করো। তোমার সম্পদ খরচ করো ভালোবাসা টিকিয়ে রাখার জন্য। আজ আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি, যেখানে অনেক মানুষ সম্পদে ধনী; কিন্তু সম্পর্কে গরিব।

কেউ কোটি টাকার মালিক; কিন্তু বাবার দোয়া তার ভাগ্যে নেই। কেউ ব্যাংকে কোটি টাকা জমিয়েছে, কেউ জমির পর জমির মালিক, কিন্তু তার বৃদ্ধ মা চুপচাপ চোখের পানি ফেলেন।
একটু চিন্তা করে দেখুন। যে বাবা ছোটবেলায় হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, তিনি যদি বৃদ্ধ বয়সে সন্তানের অপেক্ষায় থাকেন তাহলে সেই সন্তানের সম্পদের মূল্য কত? যে মা নিজের ঘুম হারাম করে সন্তানকে মানুষ করেছেন, তিনি যদি শেষ বয়সে অবহেলিত হন তাহলে সেই সন্তানের সফলতা কোথায়?

সত্য কথা হলো সম্পদ মানুষকে সচ্ছলতা দেয়, কিন্তু সম্পর্ক মানুষকে সুখ দেয়। সম্পদ ঘর বানায়, কিন্তু ভালোবাসা পরিবার বানায়।

সম্পদ বিছানা কিনে দিতে পারে, কিন্তু শান্তির ঘুম কিনে দিতে পারে না। সম্পদ ওষুধ কিনে দিতে পারে, কিন্তু মায়ের দোয়া কিনে দিতে পারে না।
তাই প্রশ্ন হলো যার কাছে কোটি টাকা আছে; কিন্তু মা-বাবার সন্তুষ্টি নেই, যার কাছে বড় বাড়ি আছে; কিন্তু ভাই-বোনের ভালোবাসা নেই, যার কাছে জমির দলিল আছে; কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই, সে কি সত্যিই সফল? ইসলাম বলে, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ব্যাংক ব্যালেন্স নয়, তার সবচেয়ে বড় সম্পদ হলো তার মা-বাবা, তার ভাই-বোন, তার আত্মীয়-স্বজন এবং তাদের অন্তরের ভালোবাসা। কারণ টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু একজন বাবা চলে গেলে আর ফিরে আসে না। একজন মা চলে গেলে পৃথিবীর কোনো সম্পদ তাকে ফিরিয়ে আনতে পারে না। একজন ভাই হারিয়ে গেলে কোটি টাকা দিয়েও আরেকজন ভাই কেনা যায় না। একজন বোন হারিয়ে গেলে পৃথিবীর কোনো বাজারে তার বিকল্প পাওয়া যায় না। এ কারণেই ইসলামের শিক্ষা সম্পদের চেয়ে সম্পর্ক দামি। সম্পদ ক্ষণস্থায়ী, সম্পর্ক অমূল্য। সম্পদ উত্তরাধিকার, কিন্তু সম্পর্ক আল্লাহর বিশেষ নিয়ামত।

কোটি টাকা দিয়ে একজন বাবা কেনা যায় না

একটি প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষকে যদি বলা হয় তোমার সব সম্পদ দিয়ে দাও। তোমার মৃত মাকে ফিরিয়ে দিচ্ছি। সে কি পারবে? পৃথিবীর কোনো ব্যাংক, কোনো রাষ্ট্র, কোনো আদালত, কোনো প্রযুক্তি, কোনো বিজ্ঞান‌ একজন মাকে ফিরিয়ে দিতে পারে না।

তাহলে বলুন, আসল সম্পদ কে ছিল? ব্যাংকের টাকা নাকি মা? কোটি টাকা দিয়ে একজন মা কেনা যায় না। কোটি টাকা দিয়ে একজন বাবা কেনা যায় না। কোটি টাকা দিয়ে একজন ভাই পাওয়া যায় না। কোটি টাকা দিয়ে একজন বোন পাওয়া যায় না। একজন চাচা পাওয়া যায় না। একজন ফুফু পাওয়া যায় না। একজন মামা পাওয়া যায় না। একজন খালা পাওয়া যায় না। কারণ এগুলো সম্পদ নয়।

এগুলো আল্লাহর দেওয়া এমন নিয়ামত, যার কোনো বাজারমূল্য নেই। ইসলাম আত্মীয়তার সম্পর্ককে (সিলাতুর রাহিম) এত গুরুত্ব দিয়েছে যে কোরআন ও হাদিসে বারবার তা রক্ষার নির্দেশ এসেছে। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর রহমতের সঙ্গে সম্পর্কিত, আর তা ছিন্ন করা কঠোরভাবে নিন্দিত হয়েছে।

একটি দৃষ্টান্ত : দুজন মানুষের কথা কল্পনা করুন। প্রথম ব্যক্তি‌ ২০০ কোটি টাকার মালিক। বড় ব্যবসা।‌ অসংখ্য জমি। বহুতল ভবন। বিলাসবহুল গাড়ি; কিন্তু বাবা নেই। মা নেই। ভাই নেই। বোন নেই।‌ ঈদের দিন দরজায় কেউ কড়া নাড়ে না। অসুস্থ হলে মাথায় হাত রাখার মানুষ নেই। সাফল্যের সংবাদ শোনার মানুষ নেই। একাকী জীবন।

দ্বিতীয় ব্যক্তি একজন সাধারণ কৃষক। টাকা কম। বাড়ি ছোট; কিন্তু মা জীবিত।‌ বাবা জীবিত। ভাই পাশে আছে। বোন তার জন্য দোয়া করে। ঈদের সকালে মা অপেক্ষা করেন। বাবা সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন। বিপদে ভাই এসে দাঁড়ায়। কষ্টে বোন কাদে।

এখন প্রশ্ন ধনী কে? যার ব্যাংকে টাকা আছে, নাকি যার জন্য দোয়া করার মানুষ আছে? ইসলামের উত্তর স্পষ্ট।

Manual2 Ad Code

মানুষের প্রকৃত শক্তি তার সম্পদ নয়; তার পরিবার, আত্মীয়তা ও ভালোবাসার বন্ধন। কোরআন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছে এবং সম্পর্ক ছিন্ন করাকে সামাজিক বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেছে।

Manual1 Ad Code

তাই বলা যায়‌, যার মা আছে, সে গরিব নয়। যার বাবা আছে, সে নিঃস্ব নয়। যার ভাই আছে, সে একা নয়।‌ যার বোন আছে, তার জন্য দোয়া করার একটি হৃদয় আছে।

সুরা আনফালের বিস্ময়কর ঘোষণা

বদর যুদ্ধ শেষ হয়েছে। মুসলমানরা ইতিহাসের সবচেয়ে গৌরবময় বিজয় অর্জন করেছে। এবার সামনে এলো গনিমতের সম্পদ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন‌ এই সম্পদ কার? কে কত পাবে? কিভাবে বণ্টন হবে? আল্লাহ তাআলা কী জবাব দিলেন? ‘তারা তোমাকে গনিমতের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে দাও, গনিমতের বিষয় আল্লাহ ও তাঁর রাসুলের। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখো।’‌

(সুরা : আনফাল, আয়াত : ১)

একটু গভীরভাবে চিন্তা করুন—প্রশ্ন ছিল সম্পদ নিয়ে। কিন্তু আল্লাহর প্রথম উত্তর সম্পদ নিয়ে নয়, সম্পর্ক নিয়ে। প্রশ্ন ছিল সম্পদ কার? আল্লাহ বললেন, তোমাদের সম্পর্ক ঠিক করো।

Manual7 Ad Code

প্রশ্ন ছিল কে কত পাবে? আল্লাহ বললেন‌, তোমাদের হৃদয়গুলোকে ভেঙে ফেলো না।

প্রশ্ন ছিল‌ সম্পদের হিসাব কী? আল্লাহ বললেন‌, ভ্রাতৃত্বকে রক্ষা করো।

এ যেন আল্লাহ তাআলা ঘোষণা করছেন—তোমরা সম্পদের হিসাব নিয়ে ব্যস্ত, আমি সম্পর্কের হিসাব নিয়ে ব্যস্ত।

তোমরা মাল নিয়ে চিন্তিত, আমি হৃদয় নিয়ে চিন্তিত। তোমরা জমা হওয়া সম্পদ দেখছ, আমি ভেঙে যাওয়া সম্পর্ক দেখছি।

সুরা আনফালের প্রথম আয়াতের সবচেয়ে বড় শিক্ষা হলো সম্পদ হারালে কিছু হারাবে। সম্পর্ক হারালে সব হারাবে। কারণ সম্পদ আবার অর্জন করা যায়; কিন্তু একজন ভাই হারিয়ে গেলে তাকে আর কেনা যায় না।

একজন বোন হারিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না। একজন বাবা চলে গেলে পৃথিবীর সব সম্পদও তাকে ফিরিয়ে আনতে পারে না। একজন মা চলে গেলে পৃথিবীর সব সোনা-রুপাও তার একটি দোয়ার সমান হতে পারে না। তাই কোরআনের প্রথম আহবান সম্পদের আগে সম্পর্ক। হিসাবের আগে হৃদয়। অধিকারের আগে ভ্রাতৃত্ব। সম্পদের আগে আত্মীয়তা। এটাই সুরা আনফালের বিস্ময়কর শিক্ষা। এটাই ইসলামের সভ্যতা। সম্পদের নয়, সম্পর্কের সভ্যতা।

লেখক : মুদাররিস, জামিয়া রহমানিয়া আরাবিয়া ও প্রিন্সিপাল মাদরাসাতুল কুরআন লিলবানাত

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com