• সিলেট, রাত ৮:৫০, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual3 Ad Code

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।

Manual3 Ad Code

শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

Manual2 Ad Code

বিজিবি জানায়, বাংলাবাজর, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চকলেট, কসমেটিক্স, সুপারি জব্দ করে। বাংলাদেশ হতে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। জব্দকৃত চোরাচালানী মালামালের বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।

Manual5 Ad Code

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com