ছবি: ফাইল ছবি।
বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র অভিযোগ, চাচা পলাতক
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির পড়ুয়া ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থানায় মামলা করেছেন।
অভিযুক্ত হাছান আহমদ (৪০) বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় প্রাইভেট কার চালক।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ (শনিবার) আগস্ট ঘটনার দিন বিকেলে ভুক্তভোগীর মা আসরের নামাজ আদায় করছিলেন। অভিযুক্ত হাছান এ সময় ভুক্তভোগী স্কুল ছাত্রীকে শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। একই পরিবারের বিষয় হওয়া এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগীর মা।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম