• সিলেট, রাত ১০:০৬, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নিজ বাড়িতেই ম দে র আড়ত চালাতেন স্বামী-স্ত্রী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
সিলেটে নিজ বাড়িতেই ম দে র আড়ত চালাতেন স্বামী-স্ত্রী

Manual5 Ad Code

সিলেটে নিজ বাড়িতেই ম দে র আড়ত চালাতেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ২১ (সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদেরকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৩৬)।

 

পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক দুই ব্যক্তির নিজ বসতঘর ও বাড়ির বাঁশবাগানের মাটির নিচ থেকে ২০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পরে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মুলে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com