• সিলেট, রাত ৮:১৫, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা

Manual2 Ad Code

সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মীরবক্সটুলা এলাকার ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ঔষুধ ও বেবি ফুডস বিক্রির অপরাধে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার ও সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজারকে জরিমানা করা হয়।

Manual1 Ad Code

 

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযান শেষে তিনি জানান, ‘অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ঔষুধ বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

Manual7 Ad Code

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

 

Manual1 Ad Code

 

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com