জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সিলেটে যা বললেন বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সেজন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। বিরোধী দল শাসনব্যবস্থার একটি অংশ উল্লেখ করে তিনি মুখরোচক বক্তব্য না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম