• সিলেট, সন্ধ্যা ৭:১৯, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বালুচরে টিলা কাটায় ১১ জনের বি রু দ্ধে মা ম লা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬
বালুচরে টিলা কাটায় ১১ জনের বি রু দ্ধে মা ম লা

Manual5 Ad Code

বালুচরে টিলা কাটায় ১১ জনের বি রু দ্ধে মা ম লা

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট নগরের বালুচর এলাকার ঐতিহাসিক ‘করিমউল্লাহ টিলা’ কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করেন।

 

Manual8 Ad Code

মামলায় অভিযুক্তরা হলেন, উত্তর বালুচরের জালাল উদ্দিন (৫৬), জাহাঙ্গীর মিয়া (৫৮), মোশারফ আলী (৫৫), শাকির আহমদ (৫৩), ইউসুফ আলী (৫৭), নাজমুল (৪১), শহীদুল আলম (৪৭), জাকির হোসেন (৪৪), জসিম উদ্দিন (৫৮), জামাল উদ্দিন (৪২) ও কামাল (৪১)।

Manual5 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল কোনো অনুমোদন ছাড়াই টিলাটির একাংশ কেটে মাটি সরানো হয়। অভিযোগ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে অভিযুক্তদের শুনানিতে হাজির হওয়ার জন্য দুই দফা নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। এরপর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

Manual5 Ad Code

এব্যাপারে শাহপরান (রহ.) থানার ওসি ফেরদৌস আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com