• সিলেট, রাত ৮:৩২, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘ইউনিটি বিজনেস অপরচুনিটি-এক্সপ্লোর সিলেট’ অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
সিলেটে ‘ইউনিটি বিজনেস অপরচুনিটি-এক্সপ্লোর সিলেট’ অনুষ্ঠিত

Manual1 Ad Code

সিলেটে ‘ইউনিটি বিজনেস অপরচুনিটি-এক্সপ্লোর সিলেট’ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে ব্যবসায়িক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ ও নতুন ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইউনিটি বিজনেস অপরচুনিটি—এক্সপ্লোর সিলেট’ শীর্ষক অনুষ্ঠান।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জেল রোডের মুস্তফা গার্ডেনের দ্য লাক্সারি রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।

 

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন। তিনি সিলেটের বাজারের সম্ভাবনা, নতুন ব্যবসায়িক ক্ষেত্র এবং ইউনিটি গ্রুপের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ ছাড়া অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের পরিচালক (মার্কেটিং) ওমর ফারুক রনি এবং ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য ও উপস্থিতি আয়োজনটিকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, পর্যটন, কৃষি, আবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে এ অঞ্চলের রয়েছে ব্যাপক সম্ভাবনা। এসব সম্ভাবনাকে পরিকল্পিতভাবে ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত করা গেলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হতে পারে।

 

বিশেষ করে ‘এক্সপ্লোর সিলেট’ ধারণার মাধ্যমে সিলেটের বিদ্যমান সম্ভাবনাগুলো চিহ্নিত করে সেগুলোকে নতুন ব্যবসায়িক উদ্যোগ ও বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা সিলেটের বাজার সম্ভাবনা এবং বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পান।

ট্রাভেল গাইড পড়ুন

অনুষ্ঠানে ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেড ও ইউনিটি গ্রুপের বিভিন্ন কার্যক্রম, ব্যবসায়িক পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়েও আলোচনা করা হয়। উদ্যোক্তা ও বিনিয়োগে আগ্রহীদের জন্য সম্ভাবনাময় ব্যবসায়িক ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেডের কো-শেয়ার পার্টনার জামান খান অতিথিদের স্বাগত জানান। তিনি সিলেটের সম্ভাবনাময় খাতগুলোকে ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বলেন, সিলেটের পর্যটন, কৃষি, আবাসন ও বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ স্থানীয় উদ্যোক্তা ও বিনিয়োগে আগ্রহীদের নতুন ধারণা পেতে সহায়ক হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com