• সিলেট, রাত ৮:২০, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সিলেট মহানগর ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সিলেট মহানগর ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

Manual4 Ad Code

ডেঙ্গু প্রতিরোধে সিলেট মহানগর ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর ছাত্রদল নেত্রী মাইশা জ্যোতি, মাহী বিনতে ওয়াদুদ মৌরি ও সাদিয়া ফারহানার পরিচালনায় নগরীর তিনটি বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরীর উমর শাহ তেরোরতন প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল উপশহর হাই স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

 

Manual7 Ad Code

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল সম্পর্কে সচেতনতা এবং নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

Manual7 Ad Code

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অপু, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ এবং এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান।

এছাড়া কর্মসূচিতে সহযোগিতা করেন সিলেট জেলা ছাত্রদলের আম্বিয়া ও নাজমুলসহ নেতৃবৃন্দ। তিনটি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হলে এর ইতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়বে।

 

Manual5 Ad Code

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com