• সিলেট, সকাল ৬:০৫, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ১২০ যানবাহনের বি*রু*দ্ধে ব্যবস্থা, আ ট ক ৩০ জন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
সিলেটে ১২০ যানবাহনের বি*রু*দ্ধে ব্যবস্থা, আ ট ক ৩০ জন

Manual4 Ad Code

সিলেটে ১২০ যানবাহনের বি*রু*দ্ধে ব্যবস্থা, আ ট ক ৩০ জন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট।

এসএমপির মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার, ওয়ারেন্টভুক্ত, মাদক কারবারি আসামি রয়েছে।

Manual3 Ad Code

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৫০ পিস ইয়াবা, ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা, ২৩০ কেজি ভারতীয় পার্সিমন ফল, ১ হাজার ৬০০ পিস নেসলে মাঞ্চ চকলেট এবং ১ হাজার ৫৩০ কেজি ভারতীয় কমলা।

এদিকে একই সময় এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com