• সিলেট, রাত ৪:১৫, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Manual4 Ad Code

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা ধরেন। পাশাপাশি দীর্ঘায়ু মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও সচেতনতা সৃষ্টি করার আহবান জানান।

Manual1 Ad Code

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com