আসছে ভারতীয় শ*টগান-গু/লি, সিলেটে জ ব্দ কোটি টাকার পণ্য
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শটগান, গুলি ও মাদকসহ অন্যান্য পণ্য।
বিজিবি জানায়, গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, ১্িট ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, ৮ রাউন্ড গুলি উদ্ধারের পর জব্দ করা হয়েছে।
এছাড়াও অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগøাস, কমমেটিকস, কম্বল, বিড়ি, চকোলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দৃকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দেশের স্বার্থে সীমান্তে এমন অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম