একদফা দাবিতে সিলেট রাজপথে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে সরাসরি অঙ্গীভূত বা অধিভুক্ত করার দাবিতে কোর্ট পয়েন্টে অবস্থান নিয়েছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে অবস্থান করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে কোর্ট পয়েন্ট ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম