• সিলেট, রাত ১:৫২, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষকদের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় ‌‌‘কৃষকবাজার’ চালু করবে জেলা পরিষদ

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬
কৃষকদের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় ‌‌‘কৃষকবাজার’ চালু করবে জেলা পরিষদ

Manual1 Ad Code

কৃষকদের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় ‌‌‘কৃষকবাজার’ চালু করবে জেলা পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে। জনগণের উন্নয়নে বর্তমান রাজনৈতিক দল বিএনপি যে কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় এসেছে তা অক্ষরে অক্ষরে পালন করবে।

তিনি বলেন, সিলেট জেলা পরিষদ কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে। এছাড়াও, জনশক্তি রপ্তানিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদের পক্ষথেকে বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ ও বিদেশী ভাষা শিক্ষা প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে।

প্রধান অতিথি আরও বলেন, অনলাইন জোয়া ও মাদক সমাজ থেকে নির্মূলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সমাজ সচেতন সবাই মিলেমিশে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।

 

আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জেলা পরিষদ থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপি বিশেষ ও জেলা পরিষদের নিজস্ব খাতের অধীনে গোলাপগঞ্জ উপজেলায় গ্রামীণ রাস্তাঘাট নির্মান, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৪৩টি উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে বাস্তাবায়িত করার লক্ষ্যে কাজের দরপত্র আহ্বান করা হয়েছে এবং পিআইসি’র মাধ্যমেও বাস্তবায়িত হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, ২০২৬-২০২৭ অর্থ বছরেও এ উপজেলায় আরো ৩২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদ কর্তৃক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুধীজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

 

বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন গোলাপগঞ্জের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।

 

জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহা আলম, গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট জেলা বিএনপির উপদেষ্ট ডা: আব্দুল গফুর, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, হাসান ইমাদ, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির ১ম যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক নুরান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা জাসাস সভাপতি আমীর হোসেন, সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ।

 

Manual8 Ad Code

ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বাঘা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদূর রহমান কামরুল, ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি আতাউর রহমান আতা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বুধবারি বাজার ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম, পশ্চিম আমুড়া ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বাদেপাশা ইউনিয়ন সভাপতি লোকমান আহমদ লকুছ, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, লক্ষনাবন্ধ ইউনিয়ন সভাপতি ওলিউর রহমান শামীম, লক্ষিপাশা ইউনিয়ন সভাপতি সাহেদ আহমদ শুয়াই, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের মধ্যে বক্তব্য রাখেন বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ, ভাদেশ্বর ইউপি শামীম আহমদ, ঢাকাদক্ষিন ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, পশ্চিম আমুড়া ইউপি চেয়ারম্যান হাছিন আহমদ মিন্টু,বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসাইন, বাঘা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেজ আহমদ, ফুলবাড়ি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com