• সিলেট, রাত ৯:৪৮, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএসসি’র মেধাবীবৃত্তিতে জেলায় সেরা দীঘি

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
এসএসসি’র মেধাবীবৃত্তিতে জেলায় সেরা দীঘি

Manual8 Ad Code

এসএসসি’র মেধাবীবৃত্তিতে জেলায় সেরা দীঘি

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি

 

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের বৃত্তিতে ঘোষিত মেধাবৃত্তিতে বিজ্ঞান বিভাগে মৌলভীবাজার জেলায় ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১১ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জুড়ীর কৃতি শিক্ষার্থী সপ্তদ্বীপা দাশ দীঘি।

Manual7 Ad Code

সে জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়।

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিংকু রঞ্জন দাশ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রুপালী রানী দাশ দম্পতির প্রথমা কন্যা সপ্তদ্বীপা দাশ দীঘি এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে জুড়ী উপজেলায় জিপিএ-৫ সহ সর্বোচ্চ ১১৯১ নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। মেধাবী মুখ দীঘি উপজেলা ও জেলা পর্যায়ে অসংখ্য বৃত্তি পেয়েছে। এই অর্জনে দীঘি ও তার পরিবার, শিক্ষক, সহপাঠীসহ স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে।

দীঘির এই সাফল্যের পেছনে রয়েছে শৃঙ্খলার সহিত নিয়মিত লেখাপড়া ও আত্মবিশ্বাস। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো। ছোটবেলা থেকেই বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে এই মেধাবী শিক্ষার্থী। স্কাউটিং কার্যক্রমের সাথে জড়িত থেকেও ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০২০ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড এবং ২০২৪ সালে অর্জন করে স্কাউটিংয়ে দেশের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড’। তার বাবা স্কাউট টিচার হিসেবেও বেশ সাফল্য অর্জন করেন। বিশে^র বিভিন্ন দেশে স্কাউট কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষককর্তৃক সঠিক দিকনির্দেশনা প্রদান ও তদারকি এবং নিজের কঠোর পরিশ্রমে উপজেলা ও জেলায় সেরা হওয়া সপ্তদ্বীপা দাশ দীঘি একজন দক্ষ, মানবিক ও আদর্শ চিকিৎসক হতে চায়। চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা করাই তার অন্যতম লক্ষ্য। এজন্য ভবিষ্যতের লেখাপড়ায়ও সে কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

Manual1 Ad Code

দীঘির লক্ষ্য পুরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করে তার বাবা-মা জানান- দীঘি ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি বেশ আগ্রহী ও মনোযোগী। তার এই ফলাফল পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ বলেন, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকাই তার সাফল্যের কারণ। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com