• সিলেট, রাত ৯:৪৭, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না: এমপি লুনা

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না: এমপি লুনা

Manual2 Ad Code

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না: এমপি লুনা

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।

পরে একই গ্রামের পৃথক একটি সড়কের চলমান পাকাকরণ কাজ পরিদর্শন করেন এমপি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের পরিপ্রেক্ষিতে এমপি লুনা গ্রামের সকল রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনার আশ্বাস দেন। এমপি লুনা বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। দীর্ঘদিন ধরে যেসব রাস্তা সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না, সবকটি রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনা হবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ যেন সঠিকভাবে এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। এলাকার মানুষের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।’

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ, আজমল খান, যুবদল নেতা নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন ও আব্দুল কাইয়ুমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এছাড়া শ্রীধরপুর গ্রামের বিপুল সংখ্যক মুরব্বি, যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com