• সিলেট, রাত ১০:৩৩, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চালু হচ্ছে ‘ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম’

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
সিলেটে চালু হচ্ছে ‘ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম’

Manual7 Ad Code

সিলেটে চালু হচ্ছে ‘ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম’

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

আগামী ৫ ও ৬ অক্টোবর সিলেটের রিকাবীবাজারস্থ স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, আইডিয়া কম্পিটিশন, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

শনিবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এসময় আরো উপস্থিত ছিলেন সিউকের নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। এ বছর ৫ অক্টোবর দিবসটি পালিত হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী দিবসটি উদযাপনের অংশ হিসেবে সিলেটেও এবার প্রথমবারের মতো সিউকের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। এর আগে সিলেটে গণপূর্ত বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হতো।

Manual6 Ad Code

 

দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা এবং দুপুর ১টায় ECPS (Electronic Construction Permitting System) উদ্বোধন করা হবে। একই সঙ্গে সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া কম্পিটিশন, মডেল প্রদর্শনী, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

দ্বিতীয় দিন ৬ অক্টোবর সকাল ১০টায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ক বিশেষ সেমিনার, দুপুর সাড়ে ১২টায় আইডিয়া ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সিউক কাজ শুরু করেছে। বিশ্ব বসতি দিবসকে কেন্দ্র করে এবার প্রথমবারের মতো আবাসন খাতের বিভিন্ন অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি), ইন্সটিটিউট অব আর্কিটেক্টস (আইএবি), ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি), সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইএসিএফ) যুক্ত রয়েছে। এছাড়া আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জও এতে যুক্ত থাকবে। নাস হোল্ডিং ভেঞ্চার লিমিটেড গ্রুপ আয়োজনের সহযোগিতায় রয়েছে।

তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে সম্পৃক্ত করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবাসনবিষয়ক আইডিয়া কম্পিটিশন, তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের মডেল প্রদর্শনী এবং ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণবিষয়ক ৩০টিরও বেশি আইডিয়া জমা পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে সিউক কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ECPS চালু করা হচ্ছে। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই নাগরিক আবেদন জমা দেওয়ার পাশাপাশি আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।

তিনি জানান, প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ECPS-এর সঙ্গে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ও যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে আধুনিক ও পর্যটনবান্ধব সিলেট নগরী গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্ট বক্তারা। আবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও উপস্থাপন করা হবে।

 

সিউকের চেয়ারম্যান বলেন, পরিকল্পিত সিলেট বিনির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com