• সিলেট, রাত ১০:৩২, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দুই যুবকের ফোনে যা পেল এসআরবি

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
সিলেটে দুই যুবকের ফোনে যা পেল এসআরবি

Manual4 Ad Code

সিলেটে দুই যুবকের ফোনে যা পেল এসআরবি

নিজস্ব প্রতিবেদক

 

Manual1 Ad Code

সিলেট মহানগরীর কদমতলী বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (২ অক্টোবর) পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল এলাকার মৃত সাথীর আলীর ছেলে আহমদ করিম (৩০) ও দক্ষিণ সুরমা থানার ভার্তখলা এলাকার ফরিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮)।

Manual8 Ad Code

 

এসআরবি জানায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কদমতলী বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ভার্তখলা এলাকায় নতুন রেলওয়ে স্টেশনের পাশে অভিযানের সময় এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তার স্মার্ট মোবাইল ফোন অনুসন্ধান করে অনলাইন জুয়া পরিচালনা ও লেনদেনের বিভিন্ন আলামত পাওয়া গেছে। এরপর বিকেল ৫টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ওই এলাকায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৭৫ টাকা জব্দ করা হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com