• সিলেট, সকাল ৭:০৪, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্রামনিক জাবেদ আহমেদকে নিয়ে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সুহৃদ আড্ডা ও সাহিত্য আসর

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
ভ্রামনিক জাবেদ আহমেদকে নিয়ে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সুহৃদ আড্ডা ও সাহিত্য আসর

Manual2 Ad Code

ভ্রামনিক জাবেদ আহমেদকে নিয়ে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সুহৃদ আড্ডা ও সাহিত্য আসর

Manual3 Ad Code

“স্বপ্নের আমেরিকায় এসে আমি একদিকে যেমন প্রিয় স্বজনদের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েছি অপরদিকে বিভিন্ন শহরে বেড়িয়ে মানুষের বিচিত্র জীবন ও জীবিকা অবলোকন করেছি!আমি লিখালিখি করি বলে আমার বেড়ানোর এত আগ্রহ কারণ পৃথিবী ভ্রমনের অভিঞ্জতার বিষয়গুলো লিপিবদ্ধ করে বই প্রকাশ আমার জন্য নেশায় পরিণত হয়েছে।আমি অনেক দিন যাবত দেশ ও বিদেশে ভ্রমণ করি এবং আমার ভ্রমনের আরেকটা বিষয় হলো কিভাবে কম খরচে বেশী বেড়ানো যায়!পরিব্রাজক এক তরুনী মাত্র দুই ডলার খরচ করে পায়ে হেঁটে সারাদিন শিকাগো শহর দেখেছে!সে দুই ডলারে দুইটি বার্গার কিনে একটি দিনে খেয়েছে এবং অপরটি রাতে ডর্মিটরীতে ডিনার করেছে!আসলে একজন পরিব্রাজক আহার- নিদ্রায় অত্যন্ত স্বপ্ল ব্যয় বিষয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত!”
বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সুহৃদ আড্ডা ও সাহিত্য আসরে কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভ্রামনিক,লেখক,সংগঠক ও ব্যাংকার জাবেদ আহমেদ।
১০ অক্টোবর ‘২৬(শনিবার) বিকেল ৬টায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র হলব্রুক এভিনিউয়ের অস্হায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুহৃদ আড্ডা ও সাহিত্য আসরে
সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব-এর পরিচালনায় সাহিত্য আসরে লিখা পাঠ ও আলোচনায় অংশ নেন সুবিমল সেনাপতি , কল্যানী দেব চৌধুরী, এড.মুজিবুর রহমান শাহীন,এড.হারান কান্তি সেন,সাংবাদিক সফিক রহমান,সাংবাদিক মাহমুদুল হক লিটু,সঞ্জয় দেব,আবুল ফয়েজ চৌধুরী,মোঃ আবু হাসান,রেছালতুল ইসলাম চৌধুরী,মো: মামুনুল হুদা খান,সহিদুল ইসলাম,প্রমুখ।
সুহৃদ আড্ডার শুরুতে ভ্রামনিক, লেখক জাবেদ আহমেদকে ফুল দিয়ে বরণ করেন মুজিবুর রহমান শাহিন ও হারান কান্তি সেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com