• সিলেট, ভোর ৫:০৬, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভা: ২১ মণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
জৈন্তাপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভা: ২১ মণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ

Manual2 Ad Code

জৈন্তাপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভা: ২১ মণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার ২১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা ও অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব।

Manual8 Ad Code

এ ছাড়া বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি প্রদীপ শর্মা, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শংকর দাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন, আনসার-ভিডিপি কমান্ডার মাসুক মিয়া, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান এবং ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ।

সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন চলাচল ও যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পূজা চলাকালে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসব নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Manual8 Ad Code

 

উপজেলা পরিষদের সিএ তাপস দাসের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com