• সিলেট, রাত ৪:০৫, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যে রুটে নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
সিলেটের যে রুটে নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ

Manual3 Ad Code

সিলেটের যে রুটে নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপার-রাধানগর রুটে যাত্রীবাহী বাস ভাড়া বাড়ানো হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সাদাপাথর বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিলেট থেকে তেলিখাল ও থানাবাজারের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। টুকেরবাজারের ভাড়া ৬০ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

এছাড়া সিলেট থেকে ভোলাগঞ্জের ভাড়া ৭০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং সাদাপাথরের ভাড়া ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। তিনি আরও জানান, সাদাপাথর, ভোলাগঞ্জ, টুকেরবাজার, থানাবাজার ও তেলিখাল থেকে সিলেটগামী যাত্রীদের ক্ষেত্রেও একই ভাড়া কার্যকর হবে।

Manual4 Ad Code

বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরকার নির্ধারিত নতুন ভাড়ার নীতিমালার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

অন্যদিকে সিলেট-ভোলাগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাসমালিক সমিতি।

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com