• সিলেট, সকাল ৬:৩৬, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আলোচিত যুবদল নেতা হ ত্যা: মা ম লা দায়ের

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
সিলেটে আলোচিত যুবদল নেতা হ ত্যা: মা ম লা দায়ের

Manual8 Ad Code

সিলেটে আলোচিত যুবদল নেতা হ ত্যা: মা ম লা দায়ের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে বহুল আলোচিত যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

 

 

Manual5 Ad Code

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিহত বদরুল আলমের বড় ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।

Manual7 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, বদরুল হত্যা মামলায় গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীন আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ এবং ৭/৮ জন আসামি অজ্ঞাত রেখে লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।

এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে আমিন মিয়াকে আটক করেছে।

 

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে নিহত বদরুল আলম ও তার সহযোগী সাদেক আহমদ ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল বাজারে গিয়েছিলেন। এরপর ভোররাত আনুমানিক ৪টায় দুর্বৃত্তের হামলায় ঘটনাস্থলেই বদরুল আলম নিহত হয়েছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com