• সিলেট, সকাল ৬:২০, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের শুভেচ্ছা উপহার বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
ওসমানীনগরে পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের শুভেচ্ছা উপহার বিতরণ

Manual2 Ad Code

ওসমানীনগরে পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের শুভেচ্ছা উপহার বিতরণ

অনলাইন ডেস্ক

সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের সব পুজা মন্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার ও রবিবার দিনভর প্রতিটি ইউনিয়নের পুজা মন্ডপে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধি দল এ উপহার পৌঁছে দেন।

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়।

Manual7 Ad Code

রাষ্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফর করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। এজন্য তার পক্ষে রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী উপহার সামগ্রী হস্তান্তর করেন এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

Manual1 Ad Code

ওসমানীনগরে অনুদান বিতরনের সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দাল মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ ওসমানী নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com