• সিলেট, রাত ১০:৫৩, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপূজায় সিলেট জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
দুর্গাপূজায় সিলেট জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

Manual3 Ad Code

দুর্গাপূজায় সিলেট জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual1 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর নাইওরপুলস্থ ঐতিহাসিক রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বৃহত্তর লামাবাজারস্থ শিববাড়ীর শ্রী শ্রী তিন মন্দিরসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন বিএনপির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

 

Manual7 Ad Code

নেতৃবৃন্দ বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে এবং বিএনপি সবসময় প্রতিটি ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

পূজামণ্ডপ পরিদর্শনের সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. আল আসলাম মুমিন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এড. মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহ-স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খান, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা তাতি দলের মিল্টন আহমেদ, পেশাজীবি দলের মঞ্জুর আহমদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com