• সিলেট, রাত ১২:০৪, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা : এলজিআরডি মন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা : এলজিআরডি মন্ত্রী

Manual2 Ad Code

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা : এলজিআরডি মন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

দুর্গাপূজার শিক্ষা থেকে সত্য প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার দূর করার প্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Manual7 Ad Code

এ প্রসঙ্গে তিনি বলেছেন, পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে এবং অন্যায়-অবিচার দূর করতে মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়। মা দুর্গার শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।

সোমবার রাজধানীর আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শন ও মহাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী শারদ সংকলন ‘সৌহার্দ্য-১৪৩৩’-এর মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজা বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রবাহে দুর্গাপূজার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পূজার আয়োজনের পাশাপাশি সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের পরিচয় বহন করে। এসব ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।

তিনি বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কে কোন ধর্মের বা বর্ণের, সেটি বড় কথা নয়; আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের গর্বের পরিচয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি-২০২৬-এর সভাপতি বিশ্বজিৎ বৈশ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য সমর চন্দ্র পাল ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূইয়া।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com