• সিলেট, রাত ১১:৪৩, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

Manual1 Ad Code

কমলগঞ্জে দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে ল²ীপুর সার্বজনীন পূজা মন্ডপে এক মানবিক উদ্যোগে সবার মাঝে সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র।

সোমবার বেলা সাড়ে ৩টায় পতনউষার ইউনিয়নের এক পূজা মন্ডপ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়েছে।

পূজা মন্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনদ্বীপ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী স্কুল শিক্ষিকা বিন্দু তালুকদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন।

Manual2 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন ল²ীপুর সার্বজনীন মন্ডপে এর উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, আব্দুল বাছিত খান, সায়েখ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া, মহিলা সদস্য সেলিনা বেগম, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুলেমান মিয়া, মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ, উপদেষ্টা সুনীল দেবনাথ, নিমাই মালাকার, পরিমল দেবনাথ, কৃষ্ণ দেবনাথ ও পলাশ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তরা বলেন, উৎসবের প্রকৃত স্বার্থকতা তখনই, যখন সমাজের শেষ মানুষটির মুখেও হাসি ফোটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবিকতার এই বন্ধনই সমাজের আসল শক্তি। নতুন বস্ত্র পেয়ে আবেগপুত হয়ে পড়েন আগত হতদরিদ্র মানুষগুলো। ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন মানবিক আয়োজনের মধ্য দিয়েই স‚চনা হলো দুর্গোৎসবের এক অন্যরকম সৌন্দর্য। শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

Manual5 Ad Code

সবশেষে প্রধান অতিথি ইউএনও সনদ্বীপ তালুকদারকে ল²ীপুর সার্বজনীন পূজা মন্ডপের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com